/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারির পেটে এক্স-রে করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় মো.অলি উল্লাহ (৫১) নামে এক মাদক কারবারির পেট থেকে এক্স-রে করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার করা হয়েছে।

সে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের হাবিলদার ফজল আলী বাড়ির মৃত.ফজর আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন । তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক কারবারি অলি উল্যাহকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হাসপাতালে এক্স-রে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

মাদক কারবারির পেটে এক্স-রে করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

আপডেটের সময় : ০৫:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩