/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বাসচাপায় দুইজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলায় রবিবার বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মো. হাসনাইন (৭) ও আব্দুল জব্বার (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

হাসানাইন লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টুর ছেলে ও জব্বার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে করম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস চার পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহতদের ভোলা ও বরিশাল রেফার্ড করা হয়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ভোলায় বাসচাপায় দুইজনের মৃত্যু

আপডেটের সময় : ০৮:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩