/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার ইসলামপুর এলাকায় শ্যালোচালিত ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

ওসি জানান, খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাত্রী নিয়ে সাগরামপুর পাইকপাড়া গ্রামে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পৌঁছার পর একটি দ্রুতগামী গরু বোঝায় ভটভটি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা খলিলুর রহমান পঁচাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেটের সময় : ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩