/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে অটোরিকশা-মিনিবাস সংঘর্ষ,মৃত্যু ২

হবিগঞ্জ প্রতিনিধি: শুক্রবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজি অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সহদেব দাশ (৬০) ও কিশোর পাল (২৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন।

নিহত সহদেব দাশ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শষী মোহন দাশের ছেলে। পেশায় তিনি ডিম ব্যবসায়ী ছিলেন। অপর নিহত কিশোর পাল বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমলপালের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, সিএনজি অটোরিকশাযোগে ডিম নিয়ে ভাটিপাড়া থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন সহদেব দাশ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর পালকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

বানিয়াচংয়ে অটোরিকশা-মিনিবাস সংঘর্ষ,মৃত্যু ২

আপডেটের সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০