/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

আইএনবি ডেস্ক: তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শহীদদের পরিবারের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো শহীদ সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোকে আশ্বস্ত করে জানান, সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে এবং শহীদ পরিবারের দেখভালের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে মর্মান্তিক ওই দুর্ঘটনায় শহীদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। সাক্ষাতে শহীদ আবু বকর সিদ্দিকের পক্ষে তার স্ত্রী, কন্যা, বাবা ও মা এবং শহীদ মো. তাসনিম রিফায়াতের পক্ষে তার স্ত্রী, কন্যা ও বাবা উপস্থিত ছিলেন। বৈঠকে শহীদ পরিবারগুলোর স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরি এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

আপডেটের সময় : ০৩:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬