/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বুধবার বিকালে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে।

নিহতের নাম ফারজানা খাতুন (২৩)। তিনি ওই গ্রামের মৃত মিন্টু মোল্লার স্ত্রী।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, টাকা-পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে দেবর খালিদ মোল্লার সঙ্গে ভাবি ফারজানা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাবিকে লাঠি দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেন দেবর। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

আপডেটের সময় : ০৫:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪