/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, গ্রেফতার ৫

আইএনবি ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় একটি আবাসন নির্মাতা (ডেভেলপার) প্রতিষ্ঠানের সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ও আজ শুক্রবার মালিবাগ ও রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আবদুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে এ নিয়ে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের বক্ল-ডির নির্মাণাধীন ভবনের অষ্টম তলার করিডরে জমির মালিক, আবাসন প্রতিষ্ঠান ও ওই ভবনের আরো কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতি হয়। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হামলায় জমির মালিকের ছেলে তানজিল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভবন নির্মাণের জন্য জমির মালিক সুলতান আহমেদ প্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেড নামে একটি আবাসন নির্মাণ কম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও কম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এ ঘটনায় ‌১৬ জনের নাম উল্লেখ করে হাতিরঝিল থানায় একটি মামলা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে খোঁজ চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, গ্রেফতার ৫

আপডেটের সময় : ১০:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪