/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মঙ্গলবার ভোরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চর ছলেনামা এলাকায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে মির্জন খালাসী (৪২) নামে একজন নিহত হয়েছেন।

মির্জন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে। পিটুনিতে হাসমত বেপারী নামে আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকার আ. হালিমের বাড়িতে ৫ জনের ডাকাত দল প্রথমে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে তারা পালিয়ে গিয়ে পাশের এলাকার ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দেলোয়ার হাওলাদারকে কুপিয়ে আহত করে লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। এ সময় ডাকাত দলের সদস্য মির্জন খালাসী (৪২) ও হাসমত বেপারীকে (৪৩) আটক করে স্থানীয়রা পিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম বলেন, ভোরে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

আপডেটের সময় : ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩