/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কৈমারী দোলাপাড়া এলাকা থেকে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, বিপুল চন্দ্র রায়(২৭) ও তার স্ত্রী বৃষ্টি রানী(২০)। বিপুল জলঢাকার কৈমারী দোলাপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে কিশোরগঞ্জের বড়ভিটা মেলাগঞ্জ এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন ধরে বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা। বিকেল পর্যন্ত তাদের ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছে ও বৃষ্টি রানী বিছানায় পড়ে আছে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৭:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩