/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ব্রিজে বাস উল্টে আহত ১৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকায় বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যান। বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বাস চালক ও হেলপার গুরুতর আহত। বাসটি ব্রিজ থেকে সরানোর কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

গাজীপুরে ব্রিজে বাস উল্টে আহত ১৫

আপডেটের সময় : ০৫:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪