/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের উপস্থিতিতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের জব্দকৃত আলামত মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। এসব মাদকদ্রব্য ৫৬টি বিভিন্ন মামলায় জব্দ করা হয়েছিল।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল এক হাজার ৩১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ৬৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার ৯৬১ পিস ব্রুফেন ইনজেকশন, ১৩৮ গ্রাম হেরোইন ও ৪৫২ পিস ট্যাপেনন্টাডল ট্যাবলেট।

এব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, ওইসব মামলায় জব্দ করা আলামত হিসেবে জমা থাকা মাদকদ্রব্য আদালতের নির্দেশেই ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম, উপ পরিদর্শক মামুন, থানার উপপুলিশ পরিদর্শক (এস আই) প্রলয় কুমার বর্মাসহ সংশ্লিষ্টরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

গাইবান্ধায় ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেটের সময় : ০৫:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪