/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে নগরের ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে শেখ মো. সাদেকুর রহমান (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় পলাশ নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাদেকুর নগরের দেবেন বাবু রোডের শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। গুলিবিদ্ধ পলাশ শের ই বাংলা রোডের মহারাজের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নগরের ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে সাদেকুরকে মৃত ঘোষণা করেন। তার পেটের বাঁ পাশে, গলার নিচে ও বাঁ কানের নিচে তিনটি গুলি লেগেছে। পলাশকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার পায়ে একটি গুলির আঘাত আছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটিও আমরা উদ্ধার করবো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপডেটের সময় : ০৫:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪