/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।

ইউপিডিএফের ডাকা অবরোধে আজ সোমবার সকাল থেকে জেলার সড়কগুলোয় দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিন সকাল ৬টা থেকে খাগড়াছড়ি সদর এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায় ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা পিকেটিং শুরু করেন। তারা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গতকাল রবিবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পানছড়ি উপজেলায় দিনব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইউপিডিএফের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

খাগড়াছড়িতে ইউপিডিএফের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

আপডেটের সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩