/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ১৭ বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বখাটেকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার শ্রীনিবাসদী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের সব্দর আলীর ছেলে কাজল (৩০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, অভিযুক্ত কাজল ওই কিশোরীকে রাস্তায় একা পেয়ে অশালীন কথা বলাসহ শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনা করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটের কারাদণ্ড

আপডেটের সময় : ০৬:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪