/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী ছাউনিতে নারীর মরদেহ, করোনার ভয়ে কাছে যাচ্ছে না কেউ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অজ্ঞাত পরিচয় (৭০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টায় পর্যন্ত মরদেহটি একইভাবে যাত্রী ছাউনিতে পড়ে ছিলো।

যাত্রী ছাউনি সংলগ্ন দোকানি লালন বিশ্বাস বলেন, ৩/৪ দিন আগে অজ্ঞাতপরিচয় ওই নারী যাত্রী ছাউনিতে আসেন। এরপর থেকে তিনি সেখানেই শুয়ে থাকতেন। বিকেলের পর থেকে ওই নারী আর নড়াচড়া করছেন না দেখে আমরা নিশ্চিত হই তিনি আর বেঁচে নেই।

সন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার এস্কেন্দার আলী খান বলেন, একজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে দূরে বসে মরদেহটি পাহারা দিচ্ছি। সবার মধ্যেই করোনা ভাইরাসের একটি আতংক কাজ করছে। যে কারণে মরদেহটির কাছে যাওয়া যাচ্ছে না।’

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
সারাবাংলা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

যাত্রী ছাউনিতে নারীর মরদেহ, করোনার ভয়ে কাছে যাচ্ছে না কেউ

আপডেটের সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০