/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাসভবনে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত পৌনে ৯টার দিকে তার বাসায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় চড়াও হন দলটির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং প্রিজন ভ্যানসহ পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লেও হামলাকারীদের তীব্র ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয় এবং সুযোগ বুঝে থানা থেকে গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়া হয়। এই সহিংসতার রেশ ধরেই রাতে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

আপডেটের সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬