/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া টিনশেড বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো বাসভবন, যা বর্তমানে ভাড়া দেওয়া ছিল। তবে এর পাশেই তার একটি আটতলা ভবন রয়েছে, যা সম্পূর্ণ অক্ষত আছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একদল দুর্বৃত্ত হঠাৎ এসে বাড়ির ভাড়াটিয়াদের জোর করে ঘর থেকে বের করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এতে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ইউনিট দুটি কাজ শুরু করে, তবে বাড়িটি সুনির্দিষ্টভাবে কার মালিকানাধীন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

আপডেটের সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬