/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিছনাকান্দি বিওপির টহলদল সীমান্তে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে বিওপিতে নিয়ে আসে এবং পরে বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

সিলেটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া

আপডেটের সময় : ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬