/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা, চারপাশে ব্লকেড

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া পুরো উত্তপ্ত হয়ে ওঠে।

থানায় আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায় এবং এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে এখন আর কিছুই অবশিষ্ট নেই। শুধু তাই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড তৈরি করা হয়েছে, যাতে বাইরে থেকে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে না পারে। এর আগে কয়েক দফায় মিছিল ও সংঘর্ষের সময় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সঙ্গে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে এবং সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে গত রোববারও টুঙ্গিপাড়ার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন অভিযোগ করে জানান, বিকেলে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী বাজারে জড়ো হয়ে মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান এবং সন্ধ্যার পর তার বাড়িতে প্রবেশ করে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়া থানায় আগুন দিল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা, চারপাশে ব্লকেড

আপডেটের সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬