/* */
Dhaka , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনা ছাড়া সৌদির পুরো আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা করে বলেছে, সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া বাকি আকাশসীমাকে অনিরাপদ । একইসঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সূত্রটি।

সামরিক সূত্রটি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদেরও শেয়ার বিক্রি করে দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্রটি বলছে, ‘ক্ষতি এড়াতে, আমরা আরামকোর শেয়ারহোল্ডারদের পরামর্শ দিচ্ছি যেন খুব দেরি হওয়ার আগেই তারা তাদের শেয়ার তুলে নেন।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি।

এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ছয়জন আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোটও জানিয়েছে, তারা হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

অক্টোবরের শুরু থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে। হুতিদের সক্ষমতা লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জোটটি। অন্যদিকে সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

সূত্র: মিডলইস্ট মনিটর

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নামাজে মগ্ন থাকতে হবে আল্লাহর ধ্যানে

মক্কা-মদিনা ছাড়া সৌদির পুরো আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুতিদের

আপডেটের সময় : ০১:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬