আইএনবি ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের এই অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নিচ্ছেন।
এর আগে সকালে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশের আয়োজন করেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাদের সহধর্মিনীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে গিয়ে আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনে অংশ নেন।
আইএনবি/জেএম/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 























