/* */
Dhaka , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

আইএনবি ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।

এ ছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ক শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করে।

এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়।

এর আগে গতকাল ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

কাইতলা দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করলেন: লেখক ও সাংবাদিক বাবুল ভূঁইয়া

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

আপডেটের সময় : ০৭:২৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫