/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আবাসিক হোটেলে অভিনব কায়দায় প্রতারণা

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর গোয়েন্দা পুলিশ এক আবাসিক হোটেল থেকে নারীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ।

শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইটের পূর্ব পাশে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশের এই ইউনিট। এসময় আটকৃতদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্ধ করা হয়।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ‘এই প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়।’

আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

সিলেটে আবাসিক হোটেলে অভিনব কায়দায় প্রতারণা

আপডেটের সময় : ০৯:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩