/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে একজন আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে আনসার বাহিনীর সদস্যরা একজনকে আটক করেছেন ।

আটক মোজাম্মেল হোসেন (৫৫) হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ রেলস্টেশনে আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পালের নেতৃত্বে টহলরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, মোজাম্মেল নামের মধ্যবয়সী লোকটির পকেটে রেললাইনের বেশকিছু পাথর, লাইট, গ্যাসলাইট পাওয়া যায়। তিনি ২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় আকারের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতানাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, হাজীগঞ্জ ব্রিজের কাছে রেললাইনের ওপর একটি গাছ ফেলানো অবস্থায় পাওয়া যায়। সেটা অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে তা এখনো জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে একজন আটক

আপডেটের সময় : ০৫:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩