/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সবজি বোঝাই পিকআপে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের মহাসড়কে বিএনপির ডাকা অবরোধে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁচলিয়া এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া তিনটার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত পিকআপটির সামনে আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, এসময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

সিরাজগঞ্জে সবজি বোঝাই পিকআপে আগুন

আপডেটের সময় : ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩