/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পায়রা বন্দরের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালের জেটিতে কাজ করার সময় সাইফুল হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল কলাপাড়া উপজেলার লালুয়ার মাঝের হাওলা গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

টার্মিনালের কর্মরত অন্যান্য শ্রমিকরা জানান, সাইফুল জেটিতে পিলারে রড বাঁধার কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি নিচে নদীর পানিতে পড়ে যান। এসময় হয়তো লোহার কোনো কিছুর ওপর পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

পায়রা বন্দরের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় : ০৫:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩