/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় নবীনগরগামী লেনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, সাভার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি নবীনগরগামী লেন দিয়ে যাচ্ছিল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজামান বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায় চালক। তখনই বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আপডেটের সময় : ০৫:৪৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩