/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট খেলা নিয়ে তর্কে জড়িয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ গ্রামে ক্রিকেট খেলা নিয়ে তর্কে জড়িয়ে জসিম মিয়া (২৪) নামে এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে।

সূত্র জানায়, মঙ্গলবার আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলা চলছিল। একই গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম মিয়া ও রৌশন মিয়ার ছেলে ইমন মিয়ার মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে ইমন মিয়া উত্তেজিত হয়ে হাতের ব্যাট দিয়ে এলোপাতাড়ি পেটানোর পর জসিম গুরুতর আহত হন। এলাকার লোকজন তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

নিহত জসিমের বড় ভাই বলেন, ‘আমার ভাইয়ের ২ বছরের একটি ছেলে রয়েছে। তার বিদেশে যাওয়ার কথা ছিল। ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর পর আমার ভাই জসিম মারা যায়। আমরা এর বিচার চাই।’

বাঞ্ছারামপুর থানার ওসি মো. নুরে আলম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক হয় এবং একপর্যায়ে ইমনের ব্যাটের আঘাতে জসিমের মৃত্যু হয়।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

ক্রিকেট খেলা নিয়ে তর্কে জড়িয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেটের সময় : ০৫:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩