/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৩০ ককটেল-বোমা উদ্ধার করেছে র‌্যাব

যশোর প্রতিনিধি: যশোর সদর ও শার্শা উপজেলার সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ককটেল-বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া, চোপদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ থেকে ৯টি ককটেল-বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়। একই রাতে র‌্যাবের অপর একটি টিম শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতি ভর্তি ২১টি ককটেল-বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব ককটেল-বোমা ও অস্ত্র বেনাপোল পোর্ট থানা ও যশোর কোতোয়ালি থানায় জমা ও এ ব্যাপারে সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

যশোরে ৩০ ককটেল-বোমা উদ্ধার করেছে র‌্যাব

আপডেটের সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩