/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী। এ ঘটনায় স্বামী নামজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানায়, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুনতে পান তারা। এক পর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছোরা দিয়ে বুকে আঘাত করে। পরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাত্ক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো স্বামী

আপডেটের সময় : ০৫:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩