/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় পরীমনিসহ ৩ জনের বিচার শুরু

আইএনবি ডেস্ক: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (৫ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন-পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

চার্জ শুনানিকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। তাদের পক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মাদক মামলায় পরীমনিসহ ৩ জনের বিচার শুরু

আপডেটের সময় : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২