ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

ফাইল ছবি।

আইএনবি ডেস্ক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার পর রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা।

একদিনের ব্যবধানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে বর্তমানে ২৪৩ জনে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়। একই সঙ্গে সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের পর অনেক রোগী হাসপাতাল ছেড়েছেন।

তবে সমস্যায় পড়েছেন জটিল রোগে আক্রান্ত রোগীরা। আদ্-দ্বীন হাসপাতালের মতো স্বল্প খরচে আইসিইউ বা এইচডিইউ কোথায় পাবেন, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালটিকে সুযোগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দাবি জানিয়েছেন অনেকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এনআইসিইউতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০, আইসিইউ ও এইচডিইউতে আছেন ১৩ জন। সবমিলিয়ে মুমূর্ষু রোগীর সংখ্যা প্রায় ৭০। এসব রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিল করে ভবন পুনর্নির্মাণের জন্য ৩ মাস সময় চেয়েছে আদ-দ্বীন কর্তৃপক্ষ।

হাসপাতালের মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা দেয়ার কথা থাকলেও, শুক্রবার তাদের কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীদের স্বজনেরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

আপডেট সময় ১১:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬