ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আইএনবি নিউজ: রাজধানী থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম (২৫) ও মো. আ. আহাদ (৩০) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে আইসিডিডিআরবি যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রের বিপরীত পাশের খান মেডিসিনের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক বার্তায় নেতৃত্বদানকারী ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহরম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ডিবিকে জানায়, তারা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তথা ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা হতে গাঁজা ক্রয় করে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরসহ অন্যান্য জেলায় পাইকারি কারবারীদের কাছে বিক্রি করে থাকে।

তিনি আরও বলেন, তাদের সহযোগী আরও কয়েকজন পলাতক রয়েছে। গ্রেফতারসহ পলাতকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৭:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯