/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিল: বদিউল আলম মজুমদার

আইএনবি ডেস্ক:নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নিবে কি না, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কি না- তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিল: বদিউল আলম মজুমদার

আপডেটের সময় : ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫