/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় করলেন মুসল্লিরা

আন্তর্জাতিক ডেস্ক: হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের আরাফাত পর্বতে সমবেত হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে আসা মুসল্লিরা। এখানে হজের খুতবা দেওয়া হয়।

এবারের হজে আরাফাত ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহতে আরাফার খুতবা দিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। হজের খুতবা শেষে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় জামাতে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সুন্নাত তরিকায় জোহরের ওয়াক্তে এক আজান এবং দুই ইকামতের মাধ্যমে এই নামাজ আদায় করা হয়।

মসজিদে নামিরায় ছাড়া হাজিরা নিজ নিজ তাবু থেকে জামাতে নামাজে আদায় করেন। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা জোহর ও আসর উভয় নামাজ দুই রাকাত করে (কসর) পরপর আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা সূর্য ডোবা পর্যন্ত আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া, ইস্তিগফার ও কান্নাকাটিতে মশগুল থাকেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় করলেন মুসল্লিরা

আপডেটের সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬