ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

ছবি:সংগৃহীত

স্বাস্থ্য ডেস্ক: ‘স্বাস্থ্যসেবা জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষ মৌলিক অধিকার বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান।’

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, ‘আমাদের রয়েছে এক বিশাল তরুণ প্রজন্ম। যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা আমাদের অন্যতম সেরা জাতীয় সম্পদ।’

কর্মশালায় উপস্থিত স্বাস্থমন্ত্রী বলেন, ‘চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই উন্নতমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে। তিনি বলেন, ‘আমরা জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটি পূরণের জন্যও কাজ করে যাচ্ছে সরকার।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

আপডেট সময় ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬