ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, কয়েকদিনে ইরানের তিনটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আঘাত হানা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনের শুরুতে ফার্স, নূর এবং তাসনিমসহ একাধিক ইরানি গণমাধ্যমও ওই আগুনের খবর প্রকাশ করে এবং কমপ্লেক্সটিতে আগুন লাগার ভিডিও শেয়ার করে।

তবে বিবিসি জানিয়েছে, তারা এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জুবাইল সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, যেখানে সৌদি আরবের রাষ্ট্রেীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো এবং তার পেট্রোকেমিক্যাল সহায়ক প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) পাশাপাশি পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সঙ্গে বড় বড় যৌথ উদ্যোগ রয়েছে।

এর আগে দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজে অবস্থিত ওই স্থাপনাটি লক্ষ্য করে সোমবার (৬ এপ্রিল) আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ বলছে, এটি এমন একটি কারখানা ছিল, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

আপডেট সময় ০৬:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬