ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় আল-শাবাবের ১৮৯ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেসের (উইপিডিএফ) অভিযানে কমপক্ষে আল-শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছে।

উইপিডিএফ শুক্রবার ওই সেনা অভিযানের কথা জানিয়েছে।
খবর আনাদোলুর।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইইনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় উইপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের একদিনে হত্যা করে।

সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনী ওই অভিযান চালায়।

উইপিডিএফ গত ১০ বছর ধরে সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এ পর্যন্ত তাদের ২০ জন সদস্য প্রাণ হারিয়েছে সোমালিয়ায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

সোমালিয়ায় আল-শাবাবের ১৮৯ যোদ্ধা নিহত

আপডেট সময় ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১