/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা

আইএনবি ডেস্ক:সচিবালয়ের সামনে তিন দাবিতে অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার বিকেল পৌনে ৫টা থেকে তারা সেখানে এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম অঙ্গীকারের লিখিত চিঠি নিয়ে আসতে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি।

ফলে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে আমরা রাজপথ ছাড়ছি না।

আমাদের দাবি মেনে নেবে আগামী বুধবারের মিটিংয়ে -এ মর্মে লিখিত অঙ্গীকার দিতে হবে। লিখিত দিলে আমরা অনশন ভাঙব।’
তিনি আরো বলেন, ‘এর আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা

আপডেটের সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫