ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিতে গিয়ে ধানমন্ডিতে আটক ২৬

আইএনবি ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে।

এদিকে পুলিশের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আজ শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিগগিরই ফিরবেন’ তিনি।

এরই প্রেক্ষিতে আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হয় বলে দাবি করে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিতে গিয়ে ধানমন্ডিতে আটক ২৬

আপডেট সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬