ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: এইচএসসি পরীক্ষা বন্যার মধ্যে নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে তারা।

দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষে বেলা দেড়টা থেকে সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হওয়ার কথা ছিল তাদের।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার পর এলিফ্যান্ট রোড-সংলগ্ন সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সৃষ্টি হয় তীব্র যানজট। স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও তারা অবস্থান নেয়।

পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।

অবরোধ প্রত্যাহারের আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ উপস্থিত শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ঘোষণা দেয়, ‘আজ রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

আপডেট সময় ০৩:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬