/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। করোনা আবহে অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন একাই শপথ নেন মমতা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখার কথা ব্যক্ত করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এছাড়াও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।

রবিবার বিধানসভা নির্বাচনে গতবারের তুলনায় শক্তি বাড়িয়ে ২১৫টি আসন নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা। জয় পাওয়ার পর সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন তাদের দায়িত্বের কথা এবং তার প্রাথমিক লক্ষ্য করোনা নিয়ন্ত্রণ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

শপথ নিলেন মমতা

আপডেটের সময় : ০৮:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১