/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

আইএনবি ডেস্ক: লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক ১৪৩ জন ও তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৪) ভোর ০৫:২৫ মিনিটে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিক দেশে ফেরেন। লিবিয়ায় আটকে পড়া ১৪৩ জন ফেরেন সকাল ০৬:১৫ মিনিটে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশীরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করে এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুরোধ জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫৪৫০/- টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬০০০/- টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

আপডেটের সময় : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪