ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই এলাকার প্রায় এক লাখ মানুষকে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা জানান, তীব্র শীতে বাসিন্দারা বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, এ হামলার প্রভাব সুদূরপ্রসারী। হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে কষ্ট পাচ্ছে।

তিনি আরও বলেন,যারা সত্যিকার অর্থে শান্তি পুনঃস্থাপনের চেষ্টা করছে বা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা এভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালায় না।

ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল বলেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে তীব্র শীতের মধ্যে মানুষ গরম পানির সুবিধা না পায় এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।

রুশ বাহিনী রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ৯৫টি ড্রোন ভূপাতিত করেছে। ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চুম্বক প্রতিরোধব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে।

এসব ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাইকোলাইভে রাতে তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় দেশগুলো সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে।

আইএন বি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত

আপডেট সময় ০৬:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫