ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

রাজধানীর সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

আইএনবি নিউজ: রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার সাতজনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এদের সবাইকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার দক্ষিণগাঁও এলাকার একটি পরিবারের ৬৫ বছর বয়সী গৃহকর্তার প্রথমে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসে। ওই দিনই তাকে হাসপাতালে পাঠানো হয়। পরদিন শুক্রবার তার স্ত্রীর পরীক্ষার প্রতিবেদনেও পজিটিভ এলে তাকেও হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার তাদের দুই মেয়ে এবং দুই নাতনির নভেল করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর রোববার ওই ব্যক্তির সংস্পর্শে আসা এলাকার একজন চায়ের দোকানিরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

শাহ আলম আরো জানান, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এখন পর্যন্ত ওই এলাকার ৭৬টি পরিবারকে লকডাউন করা হয়েছে। প্রথমে নয়টি বাড়ির ৩২ পরিবারকে লকডাউন করা হয়েছিল। পরে আরও কয়েকটি বাড়ির কয়েকটি পরিবারকে আমরা লকডাউন করে দিয়েছি। তারা আপাতত বাড়ির বাইরে বের হতে পারবেন না। ওই গলির মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

রাজধানীর সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

আপডেট সময় ০৭:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০