ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের শেষ ১০ দিন উপলক্ষে মসজিদুল হারামে বিশেষ প্রস্তুতি

আইএনবি ডেস্ক: রমজান মাসের শেষ ১০ দিন উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগত মুসল্লি ও ওমরাহ পালনকারীদের জন্য বিশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ সবার স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

করোনাকালে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে রমজানের শুরু থেকে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবিহসহ সব নামাজ অনুষ্ঠিত হচ্ছে। করোনা টিকা নেওয়া মুসল্লিরাই কেবল নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নামাজ আদায় ও ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।

করোনা সংক্রমণ রোধে মসজিদের অতিরিক্ত গেইট উম্মুক্ত করা হয়েছে। অ্যাপের সাহায্যে আবেদন করে মসজিদে প্রবেশ ও প্রস্থান, তাপমাত্রা নির্ধারণ, হাত ধোয়ার ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের চলাচলে বিদ্যুৎচালিত যানের ব্যবস্থাসহ নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রমজানের প্রতিদিন ১০ বার মসজিদুল হারাম প্রাঙ্গণ জীবাণুমুক্তকরণ ও সুগন্ধি ছড়াতে চার হাজার কর্মচারী কাজ করছেন। জীবাণুমুক্ত রাখতে প্রতি বার ৮০ হাজার লিটার সেনিটাইজার ও ১৬ শ লিটার আতর ব্যবহার করা হয়। এ সময় পাঁচ শয়ের বেশি লিকুয়েড সেনিটাইজার বিরতণ করা হয়।

রমজানে ওমরাহ পালনকালে কাবার মাতাফে দুই লাখ বোতল জমজমের পানি বিরতণ করা হয়। এছাড়াও মসজিদুল হারামের বিভিন্ন স্থানে সব সময় জমজম পানি দেওয়া হয়।
সূত্র : আরব নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

রমজানের শেষ ১০ দিন উপলক্ষে মসজিদুল হারামে বিশেষ প্রস্তুতি

আপডেট সময় ০৬:২১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১