ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

যুদ্ধবিরতি ভেঙে গাজার ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে শুরু হওয়া বর্বর বিমান হামলা ও বোমাবর্ষণে অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় নথিভুক্ত ২২৪টি ইসরায়েলি হামলার মধ্যে ৩৬টি হামলায় কেবলমাত্র নারী ও শিশুরাই নিহত হয়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-হক এক বিবৃতিতে বলেছে, নারী, শিশু এবং এমনকি নবজাতকদের নির্মূল করার মতো প্রচেষ্টা আধুনিক কোনো যুদ্ধে দেখা যায়নি।

ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহে বাধা দিচ্ছে।

শনিবার এক্স-এ ইউএনআরডব্লিউএ’র যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা জানান, গাজায় মৌলিক প্রয়োজনীয় সব সরবরাহ এখন শেষ হয়ে গেছে। শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হচ্ছে।

এদিকে, চিকিৎসা সরজ্ঞামের অভাবে গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে আহত নারী ও শিশুরা চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্সে আসা অধিকাংশ আহতই নারী ও শিশু, যাদের অবস্থাও খুবই সংকটজনক।

ইসরায়েল তাদের গণহত্যার তাণ্ডবলীলা অব্যাহত রেখেছে এবং দক্ষিণ গাজায় নতুন করে দখল অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে। এই যুদ্ধ কবে থামবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

যুদ্ধবিরতি ভেঙে গাজার ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল

আপডেট সময় ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫