ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। এ হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে তিনটি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় হামলায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এলাকায় হামলা হলে সেখানে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবারসহ কমপক্ষে ১০ জন নিহত হন।

আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, একজন বাবা, মা এবং তাদের তিন সন্তান ঘটনাস্থলেই মারা যান। তার ভাষায়, যুদ্ধবিরতির পরও অব্যাহত বোমাবর্ষণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হয়।

অন্যদিকে, হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করে তুলছেন।

গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং একটি বোর্ড অব পিস গঠন করে শাসনব্যবস্থা তদারকির কথা বলা হয়েছে। এর অংশ হিসেবে গাজার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরে দাঁড়াতে বলা হয়েছে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে এমন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজায় তীব্র হামলার পাশাপাশি বুধবার লেবাননেও ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এর আগের দিন দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জনের বেশি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২৮

আপডেট সময় ০৬:১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫