ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার বিকেলে কলোরাডোর বৌলডার শহরের ওই মার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান।

এ ঘটনায় পুলিমের একজন কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে রাখা আছে। পুলিশ জানিয়েছে, কিং সোপার্স সুপারমার্কেটে হামলা চালানো হয়েছে এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সুপারমার্কেটে ঢুকে হঠাৎ করেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এক ব্যক্তি। পুলিশ বলছে, আটক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনগণের আর ভয় পাওয়ার কারণ নেই।
সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ১০

আপডেট সময় ০৬:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১