/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জ ট্রেনে আগুন ঘটনায় রেলওয়ে থানায় মামলা

আইএনবি ডেস্ক: রাজধানীর তেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার রেলওয়ে থানা কমলাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় মোহনগঞ্জ ট্রেনের পরিচালক (গার্ড) খালেদ মোশারেফ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই এই মামলার রেকর্ড করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা ও শিশু ছেলে সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মোহনগঞ্জ ট্রেনে আগুন ঘটনায় রেলওয়ে থানায় মামলা

আপডেটের সময় : ০৬:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩